বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পুলিশের মাসিক কল্যাণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

একই সাথে তিনি মেসে থাকা পুলিশ সদস্যদের উন্নত খাবার পরিবেশন, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের নির্দেশনা দেন।

এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বিগত মাসে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আলোকপাত করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের আবেদনসমূহ উপস্থাপন করেন।

পুলিশ সুপার মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ কনস্টেবল আলী আল মামুন, ওয়াচার ওমর ফারুক, এএসআই (স.) মো. জাহিদুল ইসলাম, এএসআই (নি.) মো. ইদ্রিস আলী, এসআই (নি.) কাছেদ মুন্সি, পুলিশ পরিদর্শক (নি.) মো.শামিমুল হক, হিসাবরক্ষক মো. জাহাঙ্গীর আলম ও প্রধান সরকারী জিএম আসমত উল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. শফিকুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০