বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ স. ম আলাউদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা: সকল সাংবাদিক হত্যার বিচার দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স. ম আলাউদ্দীনসহ দেশ এবং দেশের বাইরে মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক জনতার সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, আরটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, জেলা গণফোরামের সভাপতি আলী নূর খাঁন বাবুল, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক খবর সংযোগের সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রিস, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ডা. মহিদার রহমান, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হুসাইন, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর আব্দুস সামাদ, সাংবাদিক আব্দুল মোমিন, জিএম আমিনুল হক, হাবিবুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যায়ভাবে যেসব সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাঁদের মধ্যে স. ম আলাউদ্দীন প্রথম হত্যার শিকার হন। ১৯৯৬ সালের ১৯ জুন তাঁকে নিজের পত্রিকা অফিসে গুলি করে হত্যা করে সাতক্ষীরার চিহ্নিত কুচক্রীমহল। স. ম আলাউদ্দীনকে হত্যার পরও খুনিচক্র থেমে থাকেনি। তারা তাঁর পরিবারকে হুমকি দিয়ে নির্যাতন করে চলেছে। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। একের পর এক মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, স. ম আলাউদ্দীন হত্যার পর একে একে খুন হয়েছেন যশোরের সাংবাদিক শামসুর রহমান কেবল, খুলনার হুমায়ুন কবির বালু, মানিক সাহা, রশিদ খোকন, বেলাল হোসেন, নহর আলী, সাতক্ষীরার চঞ্চল সিংহসহ অনেকে।

বক্তারা এসময় সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিকদের নির্যাতন-নীপিড়ন বন্ধের দাবি জানান।
বক্তারা আরো বলেন, স. ম আলাউদ্দীন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ব্যবসা বাণিজ্যের প্রসারে ভোমরা স্থলবন্দর ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমিকদের স্বার্থে ট্রাক শ্রমিক ইউনিয়ন গঠন করেছিলেন। আধুনিক কর্মমুখী ও কারিগরি শিক্ষার বিকাশে নিজের জমিতে পেশাভিত্তিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সাতক্ষীরার গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে দৈনিক পত্রদূত পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন সিদ্ধহস্ত শিল্পোদ্যোক্তা। তিনি সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে সুষম উন্নয়নে অবদান রেখেছেন। তাঁকে হত্যা করায় সাতক্ষীরার উন্নয়ন ও অগ্রগতি থমকে যায়। তাঁর নীতি, আদর্শ, মননশীল চিন্তা ও কর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, যুগ থেকে যুগান্তরে অম্লান থাকবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, আব্দুস সালাম পান্না, ইদ্রিস আলী, আব্দুর রহমান, সেলিম হোসেন, হাসান গফুর, জাকির হোসেন, মাসুদ হাসান মনি, মেহেদী হাসান শিমুল, সাকিব হোসেন, হাশেম আলী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১১

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

১২

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১৩

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১৫

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৬

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৮

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৯

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

২০
error: Content is protected !!