বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার শংকরদানা খালে বাঁধ-নেট দিয়ে মাছ চাষ, বর্ষার শুরুতেই জলাবদ্ধতা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার লতার শংকরদানা খালে বাঁধ ও নেট-পাটা দিয়ে লবণ পানির মাছ চাষে বর্ষা মৌসুমে শুরুতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রবাহমান ৩ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি বন্দোবস্ত নিয়ে ৯ খণ্ডে বাঁধ ও নেট-পাটা দিয়ে মাছ চাষ করায় প্রতিবছর জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, ফসলি ক্ষেত, রাস্তাঘাট তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ বছরেও সেই একই অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এসব বাঁধ ও নেট-পাটা অপসারণ পূর্বক ৩ গ্রামের জলাবদ্ধতার নিরসনসহ ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সরকারি রাস্তা রক্ষার দাবি জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার লতা ইউপি’র হাড়িয়া ওয়াপদা রাস্তা হতে হাড়িয়া খাসমহল পর্যন্ত শংকরদানা খাল প্রবাহিত। এ খাল দিয়ে শংকরদানা, হাড়িয়া এবং সচিয়ারবন্দসহ বিভিন্ন এলাকার পানি নিষ্কাশিত হয়। স্থানীয় ক্লিনটন বিশ্বাস, পঙ্কজ কুমার, দীপঙ্কর, বাবু লাল বিশ্বাস, বরুণ বিশ্বাস, স্বজল, সমীর কুমার মন্ডল, অসীম কুমার সরকার ও সত্যনন্দ রায় খালটি বন্দোবস্ত নিয়ে ৯টি খণ্ড করে বাঁধ ও নেট-পাটা দিয়ে মাছ চাষ করছে।

এলাকাবাসী অভিযোগ, এসব ঘের মালিকের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে ডুবে মরতে হয়। বাড়ি ঘর ফসলসহ চলাচলের রাস্তা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয় সঞ্জয় বিশ্বাস বলেন, ঘের করতে কারোর আপত্তি নেই, কিন্তু সময় মত খাস খাল দিয়ে পানি নিষ্কাশনের সুযোগ না দেওয়ায় বর্ষা মৌসুমের শুরতেই বসতবাড়ি, উঠান ও রাস্তায় লবণ পানি উঠে গেছে।

এ বিষয়ে মমতা সরকার ও ঝর্ণা শীল জানান, গত ক’দিনের টানাবর্ষায় বসতবাড়ির উঠানে পানি উঠেছে এবং নির্মাণাধীন একমাত্র চলাচল রাস্তা ডুবু-ডুবু ভাব।

সত্যরঞ্জন সরকার বলেন, ভোগান্তি লাঘব করতে হলে এসব বাঁধ ও নেট-পাটা অপসারণ করা খুব জরুরি।

এ প্রসঙ্গে ঘের মালিক ক্লিনটন বিশ্বাস বলেন, স্লুইস গেটের মুখে আমার অংশের ৬ বিঘা জমিতে ঘের করছি। অতি বর্ষায় জলাবদ্ধতারর কথা স্বীকার করে তিনি আরোও বলেন, আমি স্লুইস গেট দিয়ে সময় মত জল সরিয়ে থাকি কিন্তু অন্য ঘের মালিকের অলসতার কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস জানান, নির্মাণাধীন কার্পেটিং (রাস্তা) টেকসই বা রক্ষা করতে হলে জলাবদ্ধতা নিরসন খুব জরুরি। ক’দিনের ভারি বর্ষায় নাজুক অবস্থার জন্য তিনি খালে বাঁধ ও নেট-পাটাকে দায়ী করে ঘের মালিকদের পানি নিষ্কাশনের পদক্ষেপ নিতে বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০