বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ মে ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন কালিগঞ্জ শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) সকাল ৮টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেন। সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মো. মহাতাব হোসেন ও কবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বাবু, সহ-যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রহমান, আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন এবং কার্যকরী সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস কেবল দাবি আদায়ের দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০