বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ মে ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে খুলনার পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিক ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শহিদুল মোড়ল, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সুকুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বাবুল শরীফ, হায়দার আলী মিস্ত্রি, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম (রফি), চাঁদখালী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, গড়ইখালী ইউনিয়নের সাবেক সভাপতি ইমরান হোসেন এবং সদস্য সচিব খাইরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক সানা বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল বলেন, মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

১০

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১১

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১২

নতুন পেসার খুঁজবে বিসিবি

১৩

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

১৪

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

১৫

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১৭

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১৮

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১৯

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
error: Content is protected !!