বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১ মে ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি বা খুলনার কয়রার মতো এলাকায় জীবন মানেই প্রতিদিনের সংগ্রাম। জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা, ঘূর্ণিঝড় আর পানির সংকটের মধ্যেও এখানকার মানুষ থেমে নেই। এই সংগ্রামের এক বড় অংশ জুড়ে আছে নারী শ্রমিকরা। অথচ তাদের শ্রমের মূল্যায়ন এখনো রয়েছে বৈষম্যের বেড়াজালে আটকে।

একই মাঠে, একই সময় কাজ করেও একজন পুরুষ শ্রমিক যেখানে ৪০০-৫০০ টাকা মজুরি পান, সেখানে নারী শ্রমিকদের দেয়া হয় মাত্র ২৫০-৩০০ টাকা। এই পার্থক্য শুধু সংখ্যার নয়, এটি সামাজিক দৃষ্টিভঙ্গি, ক্ষমতার অসমতা এবং দীর্ঘদিনের অবহেলার প্রতিচ্ছবি।

উপকূলীয় অঞ্চলে নারীরা ধান ক্ষেত, কাঁকড়া ফার্ম, চিংড়ি ঘের, মাছ প্রক্রিয়াজাতকরণ, লবণ চাষ, এমনকি ঘরের ভেতর ও বাইরে দ্বৈত দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের কাজকে এখনো ‘সহায়তা’ হিসেবে দেখা হয়, ‘পেশা’ হিসেবে নয়। ফলে মজুরি নির্ধারণেও তারা পিছিয়ে পড়েন।

শ্যামনগরের নারী শ্রমিক রোকেয়া বেগম জানান, আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত পুরুষদের মতোই কাজ করি, কিন্তু মজুরি কম পাই। কথা বললে কাজ হারানোর ভয় থাকে।

এই ভয় এবং নির্ভরশীলতার চক্র নারী শ্রমিকদের আরও দুর্বল করে তোলে।

জলবায়ু পরিবর্তনের কারণে যখন জীবিকা সংকুচিত হচ্ছে, তখন নারী শ্রমিকদের উপর চাপ আরও বাড়ছে। পুরুষরা অনেক সময় বিকল্প কাজের খোঁজে বাইরে চলে গেলে পরিবারের দায়িত্ব এসে পড়ে নারীদের কাঁধে। তবুও তাদের আয় কম, সঞ্চয় কম, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সীমিত। এই বৈষম্য দূর করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

প্রথমত, নারী ও পুরুষের জন্য সমান মজুরি নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে।

দ্বিতীয়ত, নারী শ্রমিকদের সংগঠিত করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

তৃতীয়ত, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে নারী শ্রমিকদের জন্য দক্ষতা উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ তৈরি করতে হবে।

শ্রম শুধু শারীরিক পরিশ্রম নয়, এটি মর্যাদা, অধিকার এবং সম্মানের প্রতীক। যদি আমরা সত্যিই একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গড়তে চাই, তবে উপকূলের নারী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এখনই সময়ের দাবি।

লেখক: সমাজকর্মী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০