বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ মে ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেজপড়ুয়া তরুণদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (১ মে) পহেলা মে উপলক্ষে আয়োজিত এ উদ্যোগে নেতৃত্ব দেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক জি.এম আব্দুল ওহাব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও সেবাগ্রহীতাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগসহ পুরো হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। স্বেচ্ছাসেবী তরুণরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ কার্যক্রমে অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী প্রভাষক জি.এম আব্দুল ওহাব বলেন, রোগীদের দ্রুত সুস্থতার জন্য পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অপরিচ্ছন্নতার কারণে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা প্রয়োজন এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আজ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। এখন থেকে সপ্তাহের যেকোনো ছুটির দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানান, হাসপাতাল সবার, তাই এর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সামাজিক দায়িত্ব। তারা চান, রোগীরা যেন একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা পান।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন ও স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!