বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) দেবহাটা উপজেলা শ্রমিক দল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও নারী শ্রমিক দলের আয়োজনে সখিপুর ইউনিয়ন চত্বর হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সমাবেশে সমাবেত হয়|

সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম| উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা মহিলা শ্রমিক দলের সভানেত্রী সাজু পারভিন, সাধারণ সম্পাদক আলেয়া খাতুন, সহ-সভাপতি আনোয়ারা খাতুন, রোজিনা পারভীন প্রমুখ|

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে| পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়| তারা সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে সেসব কার্যক্রম সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান| সভা শেষে শ্রমিকদের কল্যাণে দোয়া মোনাজাত করা হয়|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

১০

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

১১

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

১২

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

১৩

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

১৪

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

১৫

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

১৬

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

১৭

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

১৮

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

১৯

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705