বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছক্কা মেরেই থেমে গেল জীবন, মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক | জীবন অনিশ্চয়তায় ঘেরা। কখন কার জীবনের শেষ মুহূর্ত এসে যায়, কেউ জানে না।

ঠিক যেমন জানতেন না হরজিত সিং। প্রতিদিনের মতো আজও ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ক্রিকেট খেলতে। হাসিমুখে ছক্কা মেরে উদযাপন করছিলেন। অথচ কে জানত, সেই ছক্কাই হয়ে উঠবে তার জীবনের শেষ স্মৃতি।
পাঞ্জাবের ফিরোজপুরে ডিএভি স্কুল মাঠে স্থানীয় এক ম্যাচে অংশ নিচ্ছিলেন ৪২ বছর বয়সী হরজিত সিং। ব্যাট হাতে ভালো খেলে যাচ্ছিলেন। এক বল আগেই প্রতিপক্ষের বোলারকে ছক্কায় উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পর মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক দৃশ্য।

ছক্কার পর নন-স্ট্রাইকে থাকা সতীর্থর সঙ্গে কথা বলতে পিচের মাঝ বরাবর হাঁটছিলেন হরজিত। হঠাৎ করেই থেমে যান। এরপর ধীরে ধীরে বসে পড়েন এবং মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

খেলার উত্তেজনা তখন মুহূর্তে রূপ নেয় আতঙ্কে। মাঠে থাকা খেলোয়াড় ও কর্মকর্তারা দৌড়ে এসে এগিয়ে আসেন। প্রতিপক্ষের খেলোয়াড়সহ কয়েকজন দ্রুত সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই তাকে আর ফিরিয়ে আনা যায়নি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই থেমে যায় হরজিত সিংয়ের জীবন।

মাঠের সেই করুণ দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ছড়িয়ে পড়ে শোকের ছায়া।

এ ঘটনা স্মরণ করিয়ে দেয় চলতি বছরের আরও কিছু হৃদয়বিদারক মুহূর্তকে। ২০২৪ সালের জুনে মুম্বাইয়ের রাম গনেশ তেওয়ার নামে আরেক ক্রিকেটার ঠিক এমনভাবেই মারা গিয়েছিলেন মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে।

এ বছরের মার্চেও এমন এক ঘটনা ঘটেছিল বাংলাদেশে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে জানা যায়, তার হৃদযন্ত্রে ব্লক ছিল। জরুরি ভিত্তিতে রিং পরানো হলে এখন তিনি সুস্থ রয়েছেন।

তবে হরজিত সিংয়ের ভাগ্যে সে সুযোগটুকু মেলেনি। ছক্কার মুহূর্তেই থেমে গেছে তার জীবন-যুদ্ধ। খেলাধুলার জগতে আরও একটি অকাল মৃত্যুর করুণ স্মৃতি যুক্ত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০