বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণের জন্য উন্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার বহুল আলোচিত নাছিরপুর খাল অবশেষে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে কখনো বৈধ ইজারা, আবার কখনো ইজারাবিহীনভাবে অবৈধভাবে দখল করে খালের বিভিন্ন অংশে নেট-পাটা বসিয়ে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন স্থানীয় প্রভাবশালীরা। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে এলাকাজুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। বিপর্যস্ত হয় কৃষি প্রতিবেশ।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত একটি উন্নয়ন প্রকল্প-সংশ্লিষ্ট পত্রে জানানো হয়, ১৪৩২-৩৭ বঙ্গাব্দ মেয়াদে নাছিরপুর বদ্ধ জলমহালটি আপাতত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ১৬ জুন অনুষ্ঠিত সরকারি জলমহাল ইজারা কমিটির ৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, পরবর্তীতে মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ইজারা পাওয়ার লক্ষ্যে অনলাইনে আবেদন করা তিনটি মৎস্যজীবী সমবায় সমিতির আবেদন – তালতলা (আবেদন নং-২২৬৯১), নগরশ্রীরামপুর (নং-২২৭৭৪) ও নাছিরপুর (নং-২২৬৬২) – অযোগ্য বিবেচনায় নামঞ্জুর করা হয়েছে।

স্থানীয় কপিলমুনি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাশ জানান, নাছিরপুর খালের ৬৮.১০ একর জমি উন্মুক্ত করার বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সেনাবাহিনীর প্রতিনিধি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়। খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসানো সাতটি নেটপাটা পর্যায়ক্রমে অপসারণ করে পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। সেইসঙ্গে খাল দখলমুক্ত ঘোষণাসূচক সাইনবোর্ডও স্থাপন করা হয়।

স্থানীয়রা জানায়, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছ চাষের ফলে চলতি বর্ষা মৌসুমে অন্তত ২০টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ জলাবদ্ধতার আশঙ্কায় ছিলেন। একইসঙ্গে খালের মাধ্যমে ঢুকে পড়া লবণাক্ত পানি ধান চাষে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছিল।
দখলমুক্ত ঘোষণার পর স্থানীয় শত শত মানুষ বাঁধ ভাঙ্গা আনন্দে মেতে ওঠে। অনেকেই জাল নিয়ে খালে নেমে মাছ ধরায় অংশ নেন। উল্লেখ্য, নাছিরপুর খাল নিয়ে অতীতেও একাধিকবার দখল ও পাল্টা দখল, মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সর্বোপরি, এবার প্রশাসনের কঠোর উদ্যোগে খালটি দীর্ঘ সময় পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!