বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দরে কমেছে আমদানি, বেড়েছে রাজস্ব আয়-রপ্তানি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহার করে বেড়েছে রপ্তানি, কমেছে আমদানি। সেই সাথে বেড়েছে বন্দরের রাজস্ব আয়ও। ২০২৩-২৪ অর্থবছরের সাথে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ের তুলনামূলক বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

ভোমরা স্থলবন্দর কাস্টমস স্টেশন সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ৫৯ হাজার ৬৯৩টি গাড়িতে ৮ হাজার কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২০ লাখ ৮২ হাজার ৭২২ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়। এ থেকে সরকার ৯৭৮ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব আয় করে।

যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ৬৩ হাজার ৯শ ২টি গাড়িতে ৬ হাজার ৪শ ৭৮ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৫৫ হাজার ৬২ টন পণ্য আমদানি করা হয়েছিল। রাজস্ব আয় হয়েছিল ৯০৭ কোটি ৫৯ লাখ টাকা। এই হিসেবে সর্বশেষ অর্থ বছরে আমদানির পরিমান কমলেও রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৪ ভাগ।

এই সময়ে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়।

যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ২৪ হাজার ৫৮০টি গাড়িতে ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ২ লাখ ৭৪ হাজার ১১০ টন পণ্য রপ্তানি হয়। এ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৩ ভাগ।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৯২ কোটি ২৪ লাখ টাকা বেশি রাজস্ব আয় করেছে ভোমরা শুল্ক স্টেশন। ২০২৩-২৪ অর্থবছরে ভোমরা বন্দর থেকে ৮শ ৫৩ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা।

ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ভোমরা স্থলবন্দর অত্যন্ত সম্ভাবনাময়ী একটি বন্দর। আগামীতেও সবক্ষেত্রে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!