
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কেক কেটে জনপ্রিয় স্যাটালাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রদল নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণির হোসেন মার্কেটে এই কেক কাটা হয়।
স্বল্প পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এসএম জিন্নাহ ও বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির কচি।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্রদলের পক্ষ থেকে সাতক্ষীরা প্রতিনিধির মাধ্যমে এনটিভি কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান আয়োজনে ছিল সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, ৭নং ওয়ার্ডর বিএনপি নেতা সাব্বির হোসেন, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কোরাইশি, যুগ্ম আহ্বায়ক এস কে রায়হান, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম, নয়ন ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, সরকারি কলেজের ছাত্রনেতা ফয়ছাল, সিটি কলেজের ছাত্রনেতা রুবাই প্রমুখ।
মন্তব্য করুন