
ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়। সাদাকে সাদা বলতে হবে। কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি এসময় আগামী ৮ তারিখ পর্যন্ত কোন বিশৃঙ্খলায় না যাওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার (৩ জুলাই) সাতক্ষীরা শহরের একটি হোটেলের হলরুমে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন।
এসময় তিনি এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মোঃ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির মোঃ নূরুল হুদা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলা ভিশন টিভি ও বাসসের প্রতিনিধি আসাদুজ্জামান, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আল ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রঘুনাথ খাঁ, নিউজ ২৪ এর মনিরুল ইসলাম মনি এস এ টিভির শাহিন গোলদার, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ।
মন্তব্য করুন