বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুলাই ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মরে ভেসে ওঠা মাছ খাওয়া কি জায়েজ?

ইসলাম ডেস্ক: মাছ শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। মাছ মানবদেহে অন্যতম আমিষ যোগানদাতা। অনেক অঞ্চলেই মাছ চাষ করা হয়ে থাকে। ইসলামেও মাছ একটি হালাল খাবার। জলচর অন্যান্য প্রাণী হালাল হওয়ার ব্যাপারে কিছু মতবিরোধ থাকলেও মাছ হালাল হওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে মতবিরোধ নেই।

মাছের শরীরে যেহেতু উষ্ণ ও প্রবাহিত রক্ত থাকে না, তাই ইসলামে মাছ খাওয়ার জন্য পশু-পাখির মতো জবাই করে রক্ত প্রবাহিত করা জরুরি নয়। পানি থেকে ওঠানোর পর জবাই করা বা কাটা ছাড়া মারা গেলেও মাছ খাওয়া যায়। রাসুল (সা.) বলেছেন, আমাদের জন্য দুটি মৃত জন্তু ও দুটি রক্ত হালাল করা হয়েছে। দুটি মৃত জন্তু হলো মাছ ও পঙ্গপাল আর দুটি রক্ত হলো, কলিজা ও গুর্দা। (মুসনাদে আহমাদ, সুনানে ইবনে মাজাহ)

মাছ যদি পানিতে থাকা অবস্থায় কোনো কারণবশত মারা যায় যেমন, পুকুরে খাবার বা অন্য কোনো কিছু দেওয়ার কারণে বা কোনো প্রাণীর আঘাতের কারণে অথবা পানি অতিরিক্ত গরম বা ঠাণ্ডা হওয়ার কারণে ইত্যাদি, তাহলে ওই মাছ খাওয়া যাবে।

মাছ যদি কোনো কারণ ছাড়া, কোনো আঘাত ছাড়া বা পানি থেকে ওঠানো ছাড়া পানির ভেতরে মরে যায় এবং ভেসে ওঠে, তাহলে ওই খাওয়া যাবে না।

জীবিত মাছ কাটার সময় বিসমিল্লাহ বলা কি জরুরি?

ইসলামে পশু-পাখি জবাইয়ের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি। হাদিসে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করার কথা উল্লিখিত রয়েছে। জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে ওই পশু-পাখি খাওয়া যাবে না। আল্লাহ বলেন,

وَ لَا تَاۡکُلُوۡا مِمَّا لَمۡ یُذۡکَرِ اسۡمُ اللّٰهِ عَلَیۡهِ وَ اِنَّهٗ لَفِسۡقٌ وَ اِنَّ الشَّیٰطِیۡنَ لَیُوۡحُوۡنَ اِلٰۤی اَوۡلِیٰٓئِهِمۡ لِیُجَادِلُوۡکُمۡ وَ اِنۡ اَطَعۡتُمُوۡهُمۡ اِنَّکُمۡ لَمُشۡرِکُوۡنَ

আর যে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়না তা তোমরা আহার করনা; নিশ্চয় তা পাপাচার এবং শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে তর্ক-ঝগড়া করার জন্য প্ররোচিত করে; যদি তোমরা তাদের কথা মান্য করে চল তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। (সুরা আনআম: ১২১)

কোরআনের এই নির্দেশনার আলোকে পশু-পাখি জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি হলেও মাছ যেহেতু জবাই করারই বিধান নেই, কোরআনের এই নির্দেশনা মাছের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মৃত বা জীবিত মাছ কাটার সময় আল্লাহর নাম উচ্চারণ করা বা বিসমিল্লাহ বলা জরুরি নয়।

তবে ইসলামে যে কোনো ভালো কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা উত্তম। মাছ কাটার সময়ও বিসমিল্লাহ বলে শুরু করলে সেটা নেক ও উত্তম কাজ হবে এবং সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০