বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুলাই ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে সুপেয় পানির সংকট নিরসনে এসব পানির ট্যাংক বিতরণ করা হয়।

নেটজ্ বাংলাদেশ এর সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এসব পানির ট্যাংক বিতরণ করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে এসব পানির ট্যাংক হস্তান্তর করেন।

এসময় বারসিক’র পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ট্যাংক বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ। এসময় ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের আওতায় জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে ১ হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০