বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুলাই ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ মাস এমপি ছিলাম, জামায়াত-বিএনপির কাউকে হয়রানি হতে দেইনি: আশু

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, আমি মাত্র ৭ মাস এমপি ছিলাম। কিন্তু এ সময়ের মধ্যে প্রমাণ করেছি, রাজনীতিতে সৌজন্যতা ও ন্যায়ের কোনো বিকল্প নেই। আমার এলাকায় জামায়াত-বিএনপির একটি নেতাকেও বিনা কারণে গ্রেপ্তার হতে দেইনি। কাউকে হয়রানি করা হয়নি। সকল রাজনৈতিক দলের জন্য সমান আইনের প্রয়োগ নিশ্চিত করেছি।

সোমবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমানে দেশে বেড়ে চলা মব সন্ত্রাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মব সন্ত্রাস আজ দেশের শান্তি-শৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ থেকে উত্তরণের জন্য দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এরশাদ সাহেবই সংবিধানে ‘ইসলাম’–কে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানানো এবং একই সঙ্গে অন্যান্য ধর্মের অনুসারীদের স্বাধীনতা রক্ষা—এই ভারসাম্যই একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের পথ। তাঁর এই সিদ্ধান্ত আজও বাংলাদেশে ধর্মীয় স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হয়ে আছে।

স্মরণসভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা জাপার যুগ্ম সম্পাদক সম্পাদক সাখাওয়াতুল করিম পিটুল, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন ও সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় শ্রমিক পার্টির জেলা আহবায়ক মাগফুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুর রহমান ফিরোজ, সদস্য সচিব আহবায়ক কমল বিশ্বাস, জাতীয় ছাত্রসমাজের নেতা কায়ামুজ্জামান পাভেল, সাকিব জামান দীপ্ত প্রমুখ।

স্মরণসভায় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!