বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ জুলাই ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো বিভাজন চাই না, কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস সড়কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, মাফিয়া ও দুর্নীতি বন্ধ করতে হবে, কিন্তু আমরা দেখছি দুর্নীতির সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। বলেছিলাম, হাসিনার পতন চাই না, আমরা এই ফ্যাসিবাদী সিস্টেম বন্ধ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। যেহেতু সেই ফ্যাসিবাদী সিস্টেম এখন অন্য কেউ পাহারা দিচ্ছে, তাই তারা চায় না এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, কোনোভাবে রাজনৈতিক পরিচয় নিয়ে টিকে থাকুক।

তিনি বলেন, বাংলাদেশের মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রেখেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে দেয়নি। সেই ৭২-এর সংবিধানকে এখন টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। যেহেতু আবারও চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মুজিববাদের পাহারাদার এসেছে, তাদেরও প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

বাইরের শত্রুর প্রসঙ্গ টেনে এই এনসিপি নেতা বলেন, আমরা বলেছিলাম, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভেতরেই আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের মধ্যে অনৈক্য থাকে। যখন আমরা পদযাত্রা শুরু করি, যখন মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হয়েছে। যত ষড়যন্ত্রই হোক না কেন, আমাদের এই জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। এই ষড়যন্ত্রের জবাব দেবো আমরা মানুষের সমর্থন দিয়ে।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনীম জারা, সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, বেলা ১১টায় সার্কিট হাউসের চত্বর থেকে একটি পদযাত্রা মিছিল বের হয়ে নিউ মার্কেট, সদর রোড, লঞ্চঘাট, পুরান বাজার, বনানী সড়ক, পৌরসভা মোড় ও সবুজবাগ মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ হৃদয় তোরা চত্বরে এসে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!