বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩ জুন ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ২শ’ ছাড়াল, আহত প্রায় ১০০০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উড়িষ্যায় শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় প্রায় ১০০০ যাত্রী।

উড়িষ্যার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু সরঙ্গীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স, বিবিসি ও আল জাজিরা।

আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে।

সারারাত ধরে ট্রেনের দরজা ভেঙে উদ্ধারকাজ চালানো হয়েছে। নামানো হয়েছে সেনাবাহিনীও। দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে প্রতিনিধি দল পাঠিয়েছেন ঘটনাস্থলে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকা, গুরুতর আহতদের ২ লাখ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুপুর সোয়া ৩টায় হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে উড়িষ্যার বোলেশর বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি। একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে ওলটপালট হয়ে যায় ট্রেনটির একাধিক বগি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

১০

তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিন্টু আটক

১১

সাতক্ষীরা সদর উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা

১২

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

১৩

কয়রায় ২য় স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

১৪

দক্ষিণ কামালনগরে পাউবোর নড়বড়ে প্রাচীরে দুর্ঘটনার ঝুঁকি!

১৫

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৬

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

১৭

ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

১৮

দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক, ভোগান্তি চরমে

১৯

আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

২০
error: Content is protected !!