বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুলাই ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বৈরী আবহাওয়ায় মাঠ অনুপযোক্ত থাকায় নির্ধারিত ভেন্যু বদলে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচ।

টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণ ও বল পজিশনে বাংলাদেশই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনার চেষ্টা করে সর্বাত্নক। বাংলাদেশ পেনাল্টি পেয়েও একটি গোল মিস করে। তবে পরে আরো দু’টি গোল পাওয়ায় ম্যাচ জয়ে কোনো সমস্যা হয়নি।

বাংলাদেশের হয়ে প্রথম দুই গোল করেছেন তৃষ্ণা। ম্যাচের ৩৩ ও ৬৫ মিনিটের সময় গোল করেন তিনি। এর আগে নেপালের সঙ্গে শেষ মিনিটে তিনি গোল করেছিলেন। আজকের ম্যাচের অপর গোলটি ৭৪ মিনিটে করেছেন স্বপ্না রানী।

গত পরশু দিন বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ঐ ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারনোয় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মারডির গোলে ১-০ গোলের লিড নিয়েছিল। তিন ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনে দ্রুত। এরপর শান্তি মারডি আরো দুই গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!