বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় তীব্র যানজটে নাকাল মানুষ, স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণেই সমাধান

এসএম নাহিদ হাসান : সাতক্ষীরার তালা উপজেলা সদরে স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ সাধারণ পথচারীরা। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হলেও বাস্তবে কোন ফল পাওয়া যায়নি।

সরজমিনে দেখা যায়, প্রতিদিন সকালে ও বিকেলে তালা বাজারের প্রাণকেন্দ্র রিমু কসমেটিকস মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। তালা উপজেলা সদরের বাজারটি খুলনা-পাইকগাছা সড়কে হওয়ায় সড়কের পাশে ঢাকাগামী পরিবহন ও খুলনা-পাইকগাছা রুটের বাসগুলো সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়। এতে একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়, অন্যদিকে পেছনে আটকে পড়ে জরুরি সেবার যানবাহন, ট্রাক, তিনচাকার যানবাহন ও মোটরসাইকেল। চলাচলের পথ থাকে না পথচারীদেরও। এসময় যানজট তালা ডাকবাংলো মোড়, খেয়াঘাট মোড়, পুরাতন থানা মোড়, রফিক ফটোস্ট্যাটের মোড় অবধি বাড়তে থাকে।

কলেজ শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, প্রতিদিন ক্লাসে ঢুকতে দেরি হয়। বাসস্ট্যান্ড না থাকায় রিমু কসমেটিকস মোড়ে বাস রেখে যাত্রী তোলে। এতেই জট বেধে যায়। চলাফেরা অসম্ভব হয়ে পড়ে।

অ্যাম্বুলেন্স চালক রেজাউন সরদার বলেন, রোগীকে সময়মতো হাসপাতালে পৌঁছানো না গেলে জীবন রক্ষা করা সম্ভব হয় না। বিশেষ করে তালা বাজারের রিমুর মোড়ে যে যানজট লাগে তা মাঝে মাঝে ঢাকা-খুলনার যানজটকে হার মানায়। সংকটাপন্ন রোগী নিয়ে এগোতেই পারি না। এটার সমাধান হওয়া উচিত।

তালা বাজার বণিক সমিতির এডহক কমিটির সদস্য ও ওষুধ ব্যবসায়ী মুহিব ইসলাম বলেন, যানজটে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। এটা লাঘবের জন্য মেলা বাজারের পাশে যে পরিত্যক্ত সড়ক আছে সেখানে স্থায়ী বাসস্ট্যান্ড করার জন্য প্রশাসনকে একাধিকবার অনুরোধ করা হয়েছে।

তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আমরা নাগরিক সুবিধার জন্য বাসস্ট্যান্ড নিয়ে বিভিন্ন মহলের কাছে দাবি তুলে ধরেছি। রাস্তায়ও নেমেছি কিন্তু দৃশ্যমান কোন ফল আসেনি।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, তালাকে যানজট মুক্ত করতে হলে মেলাবাজারে যে জায়গাটি পড়ে আছে সেখানে একটি স্থায়ী বাসস্ট্যান্ড করার জন্য তালা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানান, আমি নতুন এসেছি। উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা করে তালার উন্নয়নে যেটা করা দরকার সেটা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

১০

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

১১

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

১২

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৩

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

১৪

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১৫

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

১৭

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১৮

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১৯

২০
error: Content is protected !!