বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা বিএনপির মৌন মিছিল

ডেস্ক রিপোর্ট: ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশে শেষে কালোব্যাজ ধারণ করে মৌন মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, শহীদরা আমাদের গণতন্ত্রের পথ দেখিয়েছেন। আজও তাদের রক্ত আমাদের শক্তি জোগায়।

জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান মনি, জেলা কৃষক দলের আহবায়ক মো.সালাউদ্দিন লিটন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আকবর আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা তাতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা জাসাসের আহবায়ক শেখ জিলুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা আবু বকর সিদ্দীকসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ, দমন-পীড়ন আর ভোটবিহীন শাসনের বিরুদ্ধে এই আন্দোলনে শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা একটি দায়—যা থেকে আমাদের নতুন আন্দোলনের শক্তি নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!