বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুলাই ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে জরিমানা

সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ীর নাম গোলাম রসুল মোড়ল (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর ১৭ ব্যাটালিয়ানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। এসম উপস্থিত ছিলেন বিজিবির মেজর সুসমিত সোবন দাস, সুবেদার আব্দুর লতিফ প্রমুখ।

স্থানীয়রা জানান, গোলাম রসুল মোড়ল খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি বুড়িগোয়ালরনী থেকে বালু উত্তোলন করে দূর্গাবাটি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদারের কাছে বিক্রি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও গোলাম রসুল শ্যামনগরের রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে অভিযোগ আছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, বেশ কিছুদিন ধরে গোলাম রসুল মোড়লসহ কয়েকজন বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন-এমন অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অপরাধ স্বীকার করায় তাকে মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মোছাঃ রনী খাতুন আরো জানান, বালু মহল ব্যতীত উপজেলার কোথাও অবৈধ উপায়ে বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০