বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুলাই ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাকেরের ফিফটিতে ১৩৩ রানের পুঁজি বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: ২৮ রানে নেই ৪টি। সেই বিপর্যয় থেকে শেখ মেহেদী আর জাকের আলীর লড়াকু জুটি। মেহেদী ৩৩ করে আউট হলেও জাকের আলী দলকে টেনে নিয়েছেন শেষ পর্যন্ত। ছক্কা মেরে ফিফটি পূরণ করা জাকেরের ব্যাটে চড়েই সম্মানজনক পুঁজি পর্যন্ত গেছে বাংলাদেশ। ইনিংসে শেষ বলে ১৩৩ রানে অলআউট হয়েছে টাইগাররা।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই ধাক্কা। তানজিদ হাসান তামিমের বদলে খেলতে নেমে ওপেনার নাইম শেখ ৭ বলে ৩ করেই সাজঘরের পথ ধরেন।

ফাহিম আশরাফের বলে হাঁটু গেড়ে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন নাইম। বল ব্যাটে লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।

পঞ্চম ওভারে লিটন দাস বরাবরের মতো দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট বিলিয়ে আসেন। তিনি সালমান মির্জার শিকার হন ডিপমিডউইকেটে ক্যাচ দিয়ে। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৯ বলে ৮ রান।

ওই ওভারেই দুই বল পর সালমান আগার থ্রোতে রানআউট হন তাওহিদ হৃদয় (০)। ২৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে মারকুটে পারভেজ হোসেন ইমনও আউট হয়ে যান।

অভিষিক্ত পেসার পারভেজ দানিয়েলের বলে মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন ইমন। ১৪ বলে একটি করে চার-ছক্কায় ইমন করেন ১৩ রান। পাওয়ার প্লের ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা, তুলতে পারে মাত্র ২৯ রান।

সেই বিপর্যয়ে হাল ধরেন শেখ মেহেদী আর জাকের আলী। ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন তারা। শেষ পর্যন্ত মেহেদীর আউটে ভাঙে এই জুটি।

মোহাম্মদ নওয়াজকে আগের বলেই ছক্কা মেরেছিলেন। পরের বলে আবার চালাতে গিয়ে লংঅফ ফিল্ডারের হাতে ধরা পড়েন মেহেদী। ২৫ বলে দুটি করে চার-ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৩ রান।

সুবিধা করতে পারেননি শামীম পাটোয়ারী। ৪ বলে ১ করে অভিষিক্ত দানিয়েলের বলে বোল্ড হন ইনসাইডেজে। একশর আগে (৯৩ রানে) ৬ উইকেট হারায় বাংলাদেশ।

তানজিম হাসান সাকিব ৪ বলে ৭ আর রিশাদ হোসেন ৪ বলে ৮ করে আউট হন। তবে এক প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেছেন জাকের আলী। ৪৮ বলে ১ চার আর ৫ ছক্কায় ৫৫ রান করে শেষ বলে আউট হন জাকের।

পাকিস্তানের সালমান মির্জা, আহমেদ দানিয়েল আর আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১০

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১১

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১২

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৩

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৪

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৬

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৭

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৮

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৯

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২০
error: Content is protected !!