বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুলাই ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-এর নির্বাচনে মোট ২৪টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে সভাপতি পদে মোঃ এরশাদ আলী (আনারস) ও মোঃ আব্দুল হামিদ (ঘোড়া) মুখোমুখি হচ্ছেন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আরিজুর রহমান (উড়োজাহাজ) ও মোঃ নজরুল ইসলাম (টিয়াপাখি)।

সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম (সিংহ) এবং আরিজুল ইসলাম (হাস) লড়ছেন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম-০২ (ঘুড়ি) ও মোঃ মনিরুল ইসলাম-০১ (হাতপাখা), সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম (ট্রাক্টর) ও কুতুবউদ্দীন গাজী (টেবিল), কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম (খরগোশ) ও আল আমিন হোসেন (জগ), প্রচার সম্পাদক পদে সেলিম মোল্যা (কমলালেবু) ও কারিমুল ইসলাম (কাঁঠাল), দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম (দোয়েল পাখি) ও ইয়াছিন আলী (সিলিং ফ্যান) এবং সমাজকল্যাণ সম্পাদক পদে আমির হামজা (ঈগল) ও সিরাজুল ইসলাম (পদ্মফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যনির্বাহী সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (কুলা), আল আমিন (চাকা), ইমাম হোসেন (তলোয়ার), হযরত আলী মৃধা (বেলচা), আবুল কালাম (ভ্যানগাড়ী) ও মনিরুল ইসলাম (রেডিও)।

অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫)-এর প্রতীক বরাদ্দেও উৎসবমূখর পরিবেশে একাধিক প্রার্থীর অংশগ্রহণ লক্ষ করা গেছে। সভাপতি পদে আব্দুর রশিদ (চশমা), হারান চন্দ্র ঘোষ (চেয়ার), ফরহাদ হোসেন (টেলিভিশন) এবং মনিরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহ-সভাপতি পদে আঃ আলিম (গরুর গাড়ি) ও হারুন অর রশিদ তুহিন (টেবিল ফ্যান) প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আছেন মাসুদ আলম (হরিণ) ও হারুনার রশিদ (হারিকেন)। সহ-সাধারণ সম্পাদক পদে সিরাজ মোল্যা (টিউবওয়েল) ও আঃ আলিম (বাঘ)।

সাংগঠনিক সম্পাদক পদে শওকত আলী (কাপ-পিরিচ) এবং জাহিদুর রহমান রাজু (খেজুরগাছ) রয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাফিজুল ইসলাম (কবুতর) ও সুজিত কুমার মিঠু (শাপলা), প্রচার সম্পাদক পদে মুনছুর আলী গাজী (ফ্রিজ) ও সাকিব হোসেন (মাইক), দপ্তর সম্পাদক পদে ইয়াছিন আলী (প্রজাপতি) ও আসাদুল ইসলাম (মোরগ), সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল কাশেম (কলস) ও সাদেক আলী গাজী (মই) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হযরত আলী (তালগাছ) ও জসিম উদ্দিন (বল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আঃ সাত্তার পটো (কোদাল), রাকিবুল হাসান হারুন (গোলাপফুল), আলতাফ হোসেন (পানির বোতল) ও কামরুজ্জামান (হুক)।

প্রসঙ্গত, আগামী ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৪

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৫

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৬

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

৮

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

৯

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১০

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১২

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৩

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৪

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৫

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৬

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১৭

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১৮

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

১৯

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

২০