বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুলাই ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ-সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এর আগে এ-সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা। আজ উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করল।

নতুন এ সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের শাসনামলেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনীতিতে আলোচনা আছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে এলেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কিছু দল আগে স্থানীয় নির্বাচন দাবি করছে। এর মধ্যেই স্থানীয় সরকারকাঠামোর চারটি আইনের দলীয় প্রতীকের ধারা বাতিল করছে সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরা সহ ১০ জেলা

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

১০

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

১২

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১৩

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৪

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১৫

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৬

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৭

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৯

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

২০