
মেহেদী হাসান শিমুল: ঢাকার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট।
বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা আইনজীবী সমিতির ৪র্থ তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা ইউনিটের আহবায়ক অ্যাড. আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. নুরুল আমিনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাড. আব্দুস সাত্তার, জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. আলমগীর আশরাফ, অতিরিক্ত পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, অ্যাড. শহীদ হাসান, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. এবিএম ইমরান শাওন প্রমুখ।
এতে মোনাজাত পরিচালনা করেন, কোর্ট মসজিদের দ্বিতীয় ইমাম হাফেজ আব্দুল জলিল।
মন্তব্য করুন