বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুলাই ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গভীর রাতে এক শিক্ষকের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে সংঘবদ্ধ একটি চক্র। থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরের শিববাটী ব্রিজসংলগ্ন এলাকায় শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই গৃহকর্তা জানান, রাত আনুমানিক ২টার দিকে ৩–৪ জন ডাকাত রড ও আগ্নেয়াস্ত্রসহ তার বাড়িতে হানা দেয়। তারা প্রথমে রান্নাঘরের জানালা দিয়ে রড ঢুকিয়ে ঘরের ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। এরপর তারা শিক্ষক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং ঘরে থাকা আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতদের হাতে পিস্তল, রড ও দেশীয় অস্ত্র ছিল। ঘটনাটি খুবই ভয়াবহ ছিল এবং পরিবারের সদস্যরা এখনো আতঙ্কে রয়েছেন। ইতোমধ্যে তিনি পাইকগাছা থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি, তবে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১০

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১২

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৩

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৪

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৫

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৭

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৮

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৯

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!