বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩১ জুলাই ২০২৫, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কনে ‘কবুল’ না বললে কি বিয়ে শুদ্ধ হবে?

ইসলাম ডেস্ক: ইসলামে বিয়ের পদ্ধতি হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ ইজাব করেন বা প্রস্তাব দেন, আরেক পক্ষ গ্রহণ করেন বা কবুল করেন- এভাবে বিয়ে সম্পন্ন হয়। সাধারণত বিয়ের ইজাব বা প্রস্তাব করা হয় কনেপক্ষের তরফ থেকে আর বর প্রস্তাব কবুল করেন।

শরিয়তের নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্ক কনের সম্মতি ছাড়া বিয়ে হয় না। বিয়ের সময় তার সম্মতি নেওয়া জরুরি। সহিহ বুখারি ও সহিহ মুসলিমে সংকলিত একটি বর্ণনায় এসেছে, রাসুল (সা.) বলেছেন, কোন বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি বা নির্দেশনা ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। সাহাবিরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল কীভাবে অনুমতি নেবো? রাসুল (সা.) বললেন, তার চুপ থাকাটাই অনুমতি গন্য হবে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

হাদিসে পূর্ববিবাহিতা বা বিধবা কনে এবং কুমারী কনের সম্মতির ক্ষেত্রে পার্থক্য করা হয়েছে। যেহেতু পূর্ববিবাহিতা কনে বিয়ের ব্যাপারে মতামত দিতে সংকোচ করেন না, তাই তার স্পষ্ট নির্দেশনা ছাড়া বিয়ে হবে না। কুমারী কনে যেহেতু এ সব ব্যাপারে কথা বলতে, মতামত দিতে লজ্জা পান, তাই তার বিরোধিতা না করা বা মৌনতাই সম্মতি গণ্য হবে। অভিভাবক পাত্রের বিস্তারিত জানিয়ে কনের মতামত জিজ্ঞাসা করবেন, কনে যদি হাসেন বা চুপ করে থাকেন, বোঝা যায় তার অমত নেই, তাহলে তা তার সম্মতি গণ্য হবে।

কিন্তু পূর্ববিবাহিতা বা কুমারি কারো ক্ষেত্রেই বিয়েতে সম্মতি জানাতে ‘কবুল’ বলা জরুরি নয় বা কবুল বলার প্রয়োজনও নেই। অভিভাবক কনের সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দেবেন, বর ‘কবুল করলাম’ বললে বিয়ে হয়ে যাবে।

এখনকার অনেক বিয়েতে কনেকে সাক্ষীদের সামনে এনে তিনবার কবুল বলানো হয়। এতে তিনি লজ্জায় পড়েন, তার পর্দাও নষ্ট হয়। এটা অপ্রয়োজনীয় ও নতুন উদ্ভাবিত রীতি। বিয়ের মজলিসে কনেপক্ষের পক্ষ থেকে প্রস্তাবের পর বরের একবার ‘কবুল করলাম’ বলাই যথেষ্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

১১

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

১২

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

১৩

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৪

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১৬

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১৭

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

১৮

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১৯

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

২০
error: Content is protected !!