বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ঘের ব্যবসায়ী আহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শেখ আলমগীর হোসেন আলম নামে এক বাংলাদেশি ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমগীর হোসেন আলম লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন জানান, তার বাড়ির কাছের সীমান্তবর্তী কুমড়োর খালের পাশে শূন্যরেখা বরাবর একটি মাছের ঘের রয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘের নেট দিয়ে ঘিরতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে তার মাথা, মুখম-ল, ডান চোখসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে জরুরী বিভাগে আনা হয়। তার মুখম-ল, মাথাসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগার চিহ্ন রয়েছে।

সাতক্ষীরার ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ জানান, তিনি আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে, পরে জানানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705