বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ঘুরতে গেছেন এনসিপি নেতারা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এনসিপি নেতারা বলছেন, এ খবর ভিত্তিহীন। তাদের দাবি, এনসিপির শীর্ষ নেতারা কোনো বৈঠকে অংশ নেননি, তারা কক্সবাজারে অবকাশ যাপন করছেন।

মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন ঢাকা পোস্টকে বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। আমাদের কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।

এদিকে, দলটির আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী মুঠোফোনে বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আমরা এমন মিটিংয়ের বিষয়ে কিছু জানি না।

এর আগে, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খবর আসতে থাকে এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন পিটার হাস। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গেছেন। কক্সবাজারের একটি হোটেলে তারা বৈঠক করবেন।

তবে এমন কোনো বৈঠকের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এনসিপি নেতারা যে কক্সবাজার গেছেন সেটি নিশ্চিত হওয়া গেছে।

আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারের আমন্ত্রণে আজ সারা দেশ থেকে ছাত্র-জনতা ঢাকায় আসছেন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিতে। অথচ আজই কক্সবাজার গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। এতেই কৌতূহল তৈরি হয়েছে জনমনে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে পোস্ট করছেন অনেকে।

এনসিপির বিশ্বস্ত একটি সূত্র বলেন, সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে দেখছি— নেতারা কক্সবাজারে গেছেন। খোঁজ নিয়ে জানতে পারলাম তারা কক্সবাজারে ঘুরতে গেছেন। পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যে খবরটি বের হয়েছে, সেটি গুজব-মিথ্যা। তবে, পিটার হাস মাঝেমধ্যে কক্সবাজারে তার ব্যক্তিগত বিষয় নিয়ে বৈঠক করেন। গুজবকারীরা সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এনসিপি পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক করেনি। নেতারা বিকেলেই ঢাকা ফিরে আসবেন বলে জানি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

১০

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১১

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১২

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১৪

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১৫

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১৬

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৭

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৮

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৯

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

২০
error: Content is protected !!