বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ আগস্ট ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকালে শহরের ইটাগাছা সংগ্রাম পেট্রোল পাম্পের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

এরআগে শহরের ইটাগাছা এলাকায় বিজয় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সদস্য সচিব ইউপি চেয়াম্যান আব্দুল আলীম প্রমুখ।

সমাবেশে বক্তারা গত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের গুম, খুন, হত্যা, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির নানা দিক তুলে ধরে তাদের সমালোচনা করেন।

বক্তারা বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বেশী দিন টিকে থাকা যায় না। তার জ¦লন্ত প্রমান ফ্যাসিস্ট শেখ হাসিনা।

বক্তারা আরো বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

তারা এ সময় দলীয় নেতা-কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০