
এসএম বিপ্লব হোসেন: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, সাংবাদিক ডা. মহিদার রহমান, এস এম হাবিবুল হাসান, রাহাত রাজা, এসএম বিপ্লব হোসেন, মাসুদ হাসান, তহিদুজ্জামান, আবু সাঈদ, আমিনুর রহমান, আব্দুস সালাম, রিজাউল করিম, হোসেন আলী, ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান সোহাগ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে আবুল কাসেম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা পরবর্তী সময়ের এক সাহসী প্রতিবাদের নাম। অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর প্রতীক এই দিবস। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে, যাতে তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে উঠে। প্রেসক্লাব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং গণতন্ত্র রক্ষার প্রত্যয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন