বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের চর দখল করে গড়ে তোলা হচ্ছে রিসোর্ট

এম জুবায়ের মাহমুদ: সুন্দরনের চর দখলে নিয়ে গড়ে তোলা হচ্ছে রিসোর্ট সেন্টার ও ট্যুরিস্ট পয়েন্ট। চরের গাছ কেটে সাবাড়ের পর পায়ে চলাচলের রাস্তাসহ সেখানে নির্মাণ করা হচ্ছে ভ্রমণপিপাসুদের রাত্রীযাপনের উপযোগী আবাসস্থল। এছাড়া চারপাশে বাঁধ তৈরী করে চরের মধ্যে ‘লেক সাদৃশ’ জলাধার তৈরীর পাশাপাশি রাস্তার শেষপ্রান্তে নির্মিত হচ্ছে ‘জেঠি’ বা পল্টন। সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরা যেখান থেকে একই প্রতিষ্ঠানের নির্দিষ্ট নৌযানে ঘুরে বেড়াবে সুন্দরবন।

সম্পূর্ণ বেআইনীভাবে এমন রিসোর্ট সেন্টার বা ট্যুরিস্ট পয়েন্ট নির্মিত হচ্ছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ এলাকায়। বনবিভাগের মুন্সিগঞ্জ অফিস হতে মাত্র পাঁচশত মিটার দক্ষিণে মালঞ্চ নদীর তীরে মৌখালী এলাকায় প্রায় আট মাস ধরে বিশাল এ কর্মযজ্ঞ চললেও বনবিভাগ কিংবা পানি উন্নয়ন বোর্ডের কেউ নাকি কিছুই জানেন না।

স্থানীয়দের অভিযোগ, খুলনার জনৈক মাহাবুব আলম প্রায় আট মাস ধরে মালঞ্চ নদীর তীরে এএন্ডএন ট্যাভেল এন্ড ট্যুরস নামীয় রিসোর্ট সেন্টার ও ট্যুরিস্ট পয়েন্ট নির্মাণের কাজ শুরু করেছেন। এর আগে সেখানকার বাঁধ প্রশস্ত এবং উঁচু করার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেখানে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়। পরবর্তীতে বহিরাগত এক ব্যক্তি এসে প্রভাবশালী ট্যুরিস্ট ব্যবসায়ী পরিচয়ে ডাম্পিংকৃত উক্ত বাঁধের উপর স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন।

গ্রামবাসীর অভিযোগ, সুন্দরবন থেকে ভেসে আসা বিভিন্ন গাছের ফুল ও ফল জমে চরে কৃত্রিম বনভূমি সৃষ্টি হয়। সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পাশাপাশি সামাজিক বনায়নের সাথে সংশ্লিষ্টরা কৃত্রিমভাবে সৃষ্ট এসব বনভূমি সংরক্ষণে নানা উদ্যোগ নেয়। অথচ চরে জন্মানো গাছ কেটে সাবাড়ের পাশাপাশি শুধুমাত্র ব্যবসা করতেই সেখানে রিসোর্ট সেন্টার ও ট্যুরিস্ট পয়েন্ট গড়ে তোলা হচ্ছে।

মুন্সিগঞ্জ গ্রামের কালিপদ বিশ্বাস জানান, সেখানে ট্যুরিস্ট পয়েন্ট হলে বহিরাগতদের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে যাবে। ভাল মানুষের সাথে সাথে বদঅভ্যাসে জড়িতদেরও আনাগোনা বহুগুণে বৃদ্ধি পাবে। তাতে এলাকার পরিবেশ মারাত্বক ক্ষতির মুখে পড়বে। এছাড়া চরের গাছ-গাছালী কেটে সাবাড়ের ফলে সেসব এলাকার বাঁধ অতিশয় ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

স্থানীয় আব্দুল্লাহ ও রফিকুল ইসলামসহ কয়েকজনের দাবি, সুন্দরবনে আাবারও জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব দস্যুরা সাধারণত প্রকাশ্যে নিচে নামা কিংবা উপরে উঠে আসতে পারে না। লোকালয়ের বাইরে এমন অঁজ পাড়াগায়ের মধ্যে রিসোর্ট সেন্টার বা ট্যুরিস্ট পয়েন্ট হলে বহিরাগতদের নিয়ে তারাও নিজেরাও শংকার মধ্যে পড়বে।

এদিকে পরিবেশ নিয়ে কাজ করা শাহিন বিল্লাহ জানান, যত্রতত্র রিসোর্ট সেন্টার বা ট্যুরিস্ট পয়েন্ট হিতে বিপরীত হতে পারে। এমনিতেই অসচেতন পর্যটকদের পতিত প্লাস্টিক ও পলিথিনে সুন্দরবন মারাত্বক ঝুঁকি মোকাবেলা করছে। এর উপর এভাবে সরকারি অনুমোদন ছাড়া যে কেউ মন চাইলেই রিসোর্ট সেন্টার বা ট্যুরিস্ট পয়েন্ট করলে তার ফল খুবই খারাপ হবে।

এবিষয়ে জানতে চাইলে এএন্ডএন ট্রাভেল এন্ড ট্যুরস এর মালিক মাহাবুব আলম জানান, তিনি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছেন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশনাল প্রকৌশলী ইমরান সরদার জানান, বিষয়টি জানতে পেরে প্রায় ছয় মাস আগে উক্ত স্থাপনা নির্মাণ কাজ বন্ধে তাদেরকে চিঠি দেয়া হয়। পাউবো’র জায়গায় কারও কোন রিসোর্ট সেন্টার বা ট্যুরিস্ট পয়েন্ট করার অনুমতি দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন দ্রুতই এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, আপনারা সংশ্লিষ্টদের কাছে আমার লিখিত অনুমতি দেখাতে বলেন। তারা কারও থেকে কোন অনুমতি না নিয়েই হয়ত এমনটা করছে। দ্রুতই পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১০

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১১

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১২

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৩

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৪

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৫

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৬

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৭

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৮

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৯

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

২০
error: Content is protected !!