বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ আগস্ট ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সহনশীল সমাজ গঠনে এনগেজ প্রকল্পের যাত্রা শুরু, উপকৃত হবে ২০ হাজার পরিবার

ডেস্ক রিপোর্ট: উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কঠোর বাস্তবতা মোকাবিলায় সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর এবং খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায় শুরু হয়েছে ‌‘এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্ট্রেনদেনড লোকাল সিএসওস ট্রান্সফর্মিং ক্লাইমেট হট-স্পটস ইনটু রেজিলিয়েন্ট কমিউনিটিস’ (এনগেজ) শীর্ষক নতুন একটি প্রকল্পের কাজ।

ইউরোপীয় ইউনিয়ন এবং নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫২০ টাকা ব্যয়ে চার বছর মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি সংস্থা বারসিক।

২০২৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাস্তবায়নাধীন এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বুধবার (১৩ আগস্ট) সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মো. হাসানুজ্জামান এবং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক।

সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ভয়াবহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বাড়ছে। এর ফলে কৃষক ও বনজীবী জনগোষ্ঠীর জীবন ও জীবিকা আজ হুমকির মুখে। এই সংকটময় পরিস্থিতিতে এনগেজ প্রকল্পটি স্থানীয় সরকার এবং কৃষি, বন, মৎস্য, স্বাস্থ্য ও যুব উন্নয়ন দপ্তরের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং একটি জলবায়ু সহনশীল সমাজ বিনির্মাণে কাজ করবে।

প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার মোট ১২টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে সরাসরি উপকৃত হবে প্রায় ২০ হাজার পরিবার।

অনুষ্ঠানে বারসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এবিএম তৌহিদুল আলম, আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ার্দার, প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান, উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, এরিয়া অফিসার রোকসানা পারভীন, বাবলু জোয়ার্দার, টেকনিক্যাল অফিসার সুপর্না মিত্র, প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট বিদ্যুৎ মন্ডল, ফিল্ড ফ্যাসিলিটেটর রাশিদুল হাসান, জাহিদা জাহান মৌ, মাহুয়া পারভীন প্রমু। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত,, বারসিক ১৯৯৭ সাল থেকে পরিবেশবান্ধব কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জেন্ডার সমতা আনয়নে নিরলসভাবে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১০

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১১

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১২

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৩

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৪

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৭

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৮

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৯

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

২০
error: Content is protected !!