বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ আগস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পানিবন্দি ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলাবদ্ধতার কবলে পড়ে মানবেতর জীবনযাপন করা দুই সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রি অফ লাইফ।

শনিবার (২৩ আগস্ট) সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া মাঠপাড়া, উত্তর কাটিয়া, দক্ষিণ কাটিয়া, ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া, মিল বাজার, মাগুরা দাসপাড়া, ৫নং ওয়ার্ডের কুখরালী এবং তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসামনগর ও হরিনখোলা গ্রামের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ট্রি অফ লাইফ’র পরিচালক খুরশীদ আলী সুজার তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, ব্যবসায়ী শাহ আলম প্রমুখ।

এসময় পরিবারগুলোকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া, এক কেজি পাটালি, এক কেজি আটা, একটি সাবান ও এক কেজি কাপড় কাঁচা পাউডারের প্যাকেজ প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০