
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি স ম নুরুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও সাহিত্যিক ডা. মো. আব্দুল ওহাব আজাদ, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ইউনাইটেড হাইস্কুলের অভিভাবক সদস্য মো. আব্দুর রশিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, সাবেক ওয়ারেন্ট অফিসার শুকুর আলী, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য নুরুল ইসলাম বাবু, ডা. মো. জিয়াউর রহমান, জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।
মন্তব্য করুন