বাংলাদেশ, বুধবার, ২০ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৪ আগস্ট ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনয়ের আড়ালে চোরাচালান কাজে জড়িয়ে পুলিশের হাতে আটক অঙ্কুশ!

ডেস্ক রিপোর্ট: ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনয়ের পাশাপশি অনুষ্ঠান সঞ্চলায়ও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে পুলিশের গুরতর অভিযোগ! অভিনয়ের আড়ালে চোরাচালান কাজেও জড়িত তিনি!
বিজ্ঞাপন

এবার চোরাচালানের অভিযোগে পুলিশ হাতে আটক হলেন অভিনেতা! সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানের মঞ্চ থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় অনুষ্ঠান দেখতে আসা সকলকে চমকে যান!

ঘাবড়ানোর কিছুই নেই। আসল ঘটনাটি তাহলে খুলে বলা যাক। শনিবার (২৩ আগস্ট) ‘জি বাংলার’ এক অনুষ্ঠানে প্রেমিকা ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে খুনসুটিতে মজেছিলেন অঙ্কুশ। অনুষ্ঠানের একপর্যায় অভিনেতার চোখ বেঁধে দেন ঐন্দ্রিলা। রসিকতা করে অঙ্কুশ বলেন, আমার বেশি মাথা ঘুরলে কিন্তু সব মেয়েকেই ঐন্দ্রিলা দেখি। তখন বলবে না আমার দোষ।

অঙ্কুশের চোখ বেঁধে দিয়ে মঞ্চ থেকে নেমে যান বিক্রম-ঐন্দ্রিলা। তখন মঞ্চে আসেন পুলিশরূপী ইনস্পেক্টর রতন থুড়ি সায়ন ঘোষ। অভিযোগ তোলেন, অঙ্কুশ নাকি মানকচু পাচারের চোরাকারবার করছেন। তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় সায়নের সঙ্গী সাথীরা।
বিজ্ঞাপন

এ পর্যন্ত সবটাই ঠিকঠাক ছিল। মজার ছলে বেশ ভালোভাবেই চলছিল চোর-পুলিশ খেলা। এরপরেই আচমকা মেজাজ হারান অঙ্কুশ। অভিনয় হলেও এভাবে চ্যাংদোলা করে ধরে নিয়ে যাওয়াটা মোটেও মানতে পারেননি। নিজেকে সামলাতে না পেরে সেখানেই ক্ষোভ উগরে দেন তিনি। মঞ্চ এবং দর্শকাসনে থাকা সকলেই খানিক অবাক হয়ে যান। কিছুক্ষণ পরই বোঝা গেল দর্শকদের আনন্দ দিতেই রাগের অভিনয় করেছেন। ততক্ষণে অনুষ্ঠানে সবাই ঘাবড়ে যান।

বলে রাখা ভালো, পূজায় আসছে অঙ্কুশের সিনেমা ‘রক্তবীজ ২’। অ্যাকশন থ্রিলার ছবিতে খলনায়ক চরিত্রে একবারে অচেনা রূপে দেখা যাবে অভিনেতাকে। চরিত্রের নাম মুনির আলম। ছবির প্রথম ঝলকে উচ্ছ্বসিত অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর

হামের টিকার সংকট নিয়ে ১০ বার সতর্ক ও ৫ বার চিঠি দেওয়া হয়: ইউনিসেফ

উপকূলের তরুণদের মানবসম্পদে রূপান্তরে প্রয়োজন ‘দক্ষতা উন্নয়ন’ || আশিকুজ্জামান

পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৭ পুলিশ

জামায়াত ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

সুন্দরবনে ট্রলার ডাকাতি, ১৭ জেলে অপহরণ

মাহফুজের বর্ণনায় আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে

পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

খুমেক হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু

১০

মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

১১

শ্যামনগরে ঘের লুটে বাঁধা দেওয়ায় ৮ জনকে কুপিয়ে জখম

১২

সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুল শিক্ষক আটক

১৩

গ্রাম আদালত কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ

১৪

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৫

লেবাননে নিহত নাহিদের বাড়ি গেলেন এমপি রবিউল বাশার ‎

১৬

শ্যামনগরে অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

১৭

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা

১৮

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

১৯

‘চিকেনস নেক’র মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে

২০
error: Content is protected !!