বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৪ আগস্ট ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলিস্তানে ছদ্মবেশে জড়ো হয়ে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলিস্তানে ছদ্মবেশে সরকারবিরোধী মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনের বাড়িই নারায়ণগঞ্জে। তারা হলেন- মো. শাকিল, মো. রাজু ও মো. সাঈদ।

রোববার (২৪ আগস্ট) বিকেলে ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ছদ্মবেশে অবস্থান নেয়। পরে তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতা ও টহলরত পুলিশ একযোগে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় তিনজনকে পুলিশ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

মতিঝিল জোনের এডিসি মো. রেজওয়ান বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, ২০ থেকে ২৫ জন লোক নারায়ণগঞ্জ থেকে হকি স্টেডিয়াম এলাকায় জড়ো হয়। সেখানে অবস্থান নিয়ে তারা ছদ্মবেশ ধারণ করে ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’—এ রকম স্লোগান দিতে থাকে। মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা অন্য সংগঠনের লোকজন।

তিনি বলেন, একপর্যায়ে তারা আওয়ামী লীগের পক্ষে ‘জয়বাংলা’ স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। সে সময় অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এডিসি রেজওয়ান আরও জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!