বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ আগস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ ৩০ আগস্ট

ডেস্ক রিপোর্ট: বিভিন্ন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে আসছে ৩০ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোটের শিক্ষক নেতারা।

কনসালটেশন কমিটির রিপোর্ট সংশোধনমূলক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন জাতীয় বেতন স্কেলের ১১তম ধাপে নির্ধারণ, একই পদে সন্তোষজনক চাকরির শর্ত পূরণ করা শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রাথমিকের প্রধান শিক্ষকরা আদালতের রায়ে ১০ম গ্রেড পাওয়ার পর সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি আরও জোরালো হলো। তাদের দাবি স্বাধীনতার পর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের কোনো ব্যবধান না থাকলেও বর্তমানে প্রধান শিক্ষকের ৩ ধাপ নিচে সহকারী শিক্ষকদের অবস্থান। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে শুরুর বেসিক ১৬ হাজার টাকা আর সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে শুরুর বেসিক ১১ হাজার টাকা। ১০ বছর চাকরির পর প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেসিকের ব্যবধান হবে ইনক্রিমেন্টসহ প্রায় ১৫ হাজারের টাকারও বেশি। সহকারী শিক্ষকরা এটা তাদের প্রতি বৈষম্য মনে করে এর সমাধান চাচ্ছে। এমনকি প্রধান শিক্ষকরাও চাচ্ছেন তাদের ১০ম গ্রেডের প্রজ্ঞাপনের সঙ্গে সঙ্গে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রজ্ঞাপনও জারি হোক।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমরা দীর্ঘদিন থেকে ১১তম গ্রেডের জন্য আন্দোলন করে যাচ্ছি। সরকার থেকে বারবার আশ্বাস পেলেও দাবি বাস্তবায়ন হচ্ছে না। সর্বশেষ সহকারী শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রস্তাবনা অর্থমন্ত্রণালয়ের উপদেষ্টার সুপারিশসহ জাতীয় পে কমিশনে পাঠানো হয়। কিন্তু পে-কমিশনে পাঠানো আমরা সরকারের সময়ক্ষেপণ বলে মনে করি। আমরা চাই দ্রুত ১১তম গ্রেডের বাস্তবায়ন। আর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ৩০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরও কঠোর কর্মসূচি আসবে।

১১তম গ্রেডের দাবির পাশাপাশি দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত সহকারী শিক্ষকরা তাদের ১০ বছর ও ১৬ বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে ২টি উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত। উন্নীত স্কেল ও উচ্চতর গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ভুল ব্যাখ্যার কারণে প্রায় ৩ লাখ সহকারী শিক্ষক উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত। সহকারী শিক্ষকরা এই বৈষম্যেরও নিরসন চায়। এ ছাড়া দীর্ঘদিন থেকে বন্ধ থাকা প্রায় ৩৬ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি এই শিক্ষক নেতার।

এর আগে ৩ দফা দাবিতে গত ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকরা। দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। পরে গত ২৯ মে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে কর্মবিরতির কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড দশম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

২

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৩

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৪

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৫

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৬

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৭

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৮

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৯

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১০

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১১

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১২

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৪

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৫

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৬

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৭

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৮

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৯

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

২০