বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ আগস্ট ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিটিআরসির নতুন কমিশনার সিনিয়র জজ আবদুর রহমান সরদার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার।

দেশের বিভিন্ন জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিটিআরসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এর আগে তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং কাস্টমস্, এক্সাইজ এন্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব শেষ করার পর অবসর গ্রহণ করেন। অবসরোত্তর সময়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

নবনিযুক্ত বিটিআরসি কমিশনার আবদুর রহমান সরদারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। অভিজ্ঞতা ও বিচার বিভাগের দীর্ঘ দায়িত্ব পালন তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে বলেও আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০