বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ আগস্ট ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজা যু*দ্ধ তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা শিগগির শেষ হতে পারে। বেসামরিক মানুষ হত্যাযজ্ঞ, সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের ওপর হামলা এবং ফিলিস্তিনিদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার মুখে এমন মন্তব্য করলেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এর একটি যথেষ্ট ভালো ও চূড়ান্ত সমাপ্তি দেখা যাবে।

যদিও ট্রাম্প বারবার যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে আসছেন, কিন্তু সেটি যুদ্ধবিরতিতে বা গাজার বাসিন্দাদের জন্য নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে কোনো কাজে আসেনি। বরং তার প্রশাসন ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক প্রচেষ্টাকেও প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প বলেন, এটি শেষ করতেই হবে। কারণ ক্ষুধা তো আছেই, তার চেয়েও খারাপ মৃত্যু– নিখাদ মৃত্যু– মানুষ মারা যাচ্ছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিকভাবে জাতিগত নির্মূল এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হয়।

সোমবার সাংবাদিকরা যখন গাজার নাসের হাসপাতালের ওপর ইসরায়েলি হামলার প্রসঙ্গ তোলেন, যেখানে ২১ জন ফিলিস্তিনি নিহত হন (যাদের মধ্যে পাঁচজন সাংবাদিক), তখন ট্রাম্প উত্তর দেন, আমি এতে খুশি নই। আমি এসব দেখতে চাই না। একই সময়ে আমাদের এই দুঃস্বপ্নের ইতি টানতে হবে।

পরে তিনি বিষয়টি ঘুরিয়ে নিয়ে আসেন গাজায় ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রচেষ্টার দিকে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!