বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ আগস্ট ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই: আসিফ

বিনোদন ডেস্ক | বৈষম্যবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নামেন এ সংগীতশিল্পী। ৫ আগস্টের পর নতুন সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি।

এমনকি সে সময় আসিফ জানিয়েছিলেন তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন। বর্তমানে সেই ভূমিকায় দেখাও যাচ্ছে তাকে। অন্যায় দেখলে প্রতিবাদ জানাতে দেখা যায় এ গায়ককে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। গায়ক আসিফ আকবরও পোস্ট করলেন রাজনীতিকে কেন্দ্র করে।

শনিবার (৩০ আগস্ট) ফেসবুকে এক পোস্টে রাজনৈতিক দলের নেতাদের নির্লজ্জতার কথা উল্লেখ করেন তিনি। নিজের পোস্টে আসিফ লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ্ব। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন‍্যই। ’

পোস্টে কোনো নাম উল্লেখ না করলেও অনুরাগীদের অনেকেই মন্তব্য করে লিখেছেন, আসিফ আকবর মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই পোস্টটি করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সেই পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও তার পোস্টে মন্তব্য করে তাকে দায়িত্ব ঠিকঠাক পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!