বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরছেন রস টেলর

স্পোর্টস ডেস্ক | নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর আবার ব্যাট হাতে নামছেন। তবে এ বার তিনি খেলবেন মায়ের দেশ সামোয়ার হয়ে।

আসন্ন এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে তিনি আছেন সামোয়ার ১৫ সদস্যের দলে। দলের নেতৃত্বে থাকবেন ক্যালেব জাসমাত।
৪১ বছর বয়সী টেলর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটা এখন অফিসিয়াল। আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমি নীল জার্সি পরে সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা শুধু আমার প্রিয় খেলায় ফেরাই নয়, বরং আমার শিকড়, সংস্কৃতি, গ্রাম আর পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল গৌরব। ’

তিনি আরও জানান, দলের সঙ্গে যোগ দিয়ে মাঠে ও মাঠের বাইরে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

নিউজিল্যান্ডের হয়ে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে ও ১০২ টি-টোয়েন্টি খেলেছেন টেলর। তিন ফরম্যাটে তার রান যথাক্রমে ৭৬৮৩, ৮৬০৭ ও ১৯০৯। টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালের নভেম্বরে। তবুও এখনো তিনি কিউইদের হয়ে এই ফরম্যাটে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক।

সামোয়ার দলে টেলরই একমাত্র পরিচিত মুখ নন। নিউজিল্যান্ডের অকল্যান্ডে খেলা ৩২ বছর বয়সী শন সোলিয়া ও ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো দারিউস ভিসারও আছেন দলে। তাদের উপস্থিতিতে সামোয়ার ব্যাটিং আরও শক্তিশালী হবে বলে আশা করছে দল।

বাছাইপর্বে সামোয়ার প্রতিপক্ষ হবে ওমান, নেপাল, কুয়েত, মালয়েশিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তাদের সঙ্গে যোগ দেবে পাপুয়া নিউ গিনি ও জাপান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!