বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার তিন জায়গায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ আ’লীগের ঝটিকা মিছিল, আটক ৮

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার দুটি জায়গায় ও ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার তাঁরা এসব বিক্ষোভ মিছিল করেন। এসব ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, জুমার নামাজ শেষ হওয়ামাত্রই বেলা পৌনে ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান। আটক সাতজনকে পরে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের জিএমজি মোড়ে আরেকটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যান।

এদিকে দুপুরে ধানমন্ডি ৪/এ সড়কে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। একপর্যায়ে পুলিশ পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, জুমার নামাজ চলার সময় ৩/এ নম্বরের একটি মসজিদ থেকে বেরিয়ে যুবকেরা আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে পাশের ৩/এ নম্বর সড়কে মোতায়েন করা পুলিশ সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। পুলিশ সদস্যরা পেছন থেকে ধাওয়া করে মিছিলকারীদের আটকের চেষ্টা করেন। কিন্তু তাঁরা দৌড়ে পালিয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বুশরাগ্রুপে নিজের ৪ লাখ টাকা, তবু নিজ সন্তানের হাসপাতালের বিল দিতে ধার!

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

১০

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

১১

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

১২

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

১৩

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

১৪

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

১৫

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১৬

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৭

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১৮

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৯

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

২০
error: Content is protected !!