বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বজ্রপাত রোধে যুব ও শিশুদের তালবীজ বপন

শ্যামনগর প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ বিশেষত বজ্রপাত প্রতিরোধে শ্যামনগর পৌরসভার চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে কল্যানপুর গ্রামের স্লুইসগেট পর্যন্ত রাস্তার দুই পাশে তালের বীজ বপন করেছে গ্রামের কয়েকজন যুবক ও শিশুরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের হোসেন আলীর ছেলে যুব সমাজকর্মী শেখ কামরুজ্জামানের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার এলাকায় দুই শতাধিক তাল বীজ বপন করা হয়।

কামরুজ্জামান বলেন, উপকূলীয় এ উপজেলায় বিভিন্ন সময়ে বজ্রপাতে কৃষক, জেলেসহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত ঝড়বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হচ্ছে। পাশাপাশি গাছপালা কমে যাওয়ায় বেড়েছে দাবদাহসহ বৈরী আবহাওয়া। তালগাছ লাগালে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে বাঁচা যায়। এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার এ কাজে সহযোগিতা করেছে মাসুম বিল্লাহ, মনিরুল ইসলাম, তুহিন, রিয়াসাদ, জাহিদ, সোহেল, মোশারফ, তামিম, ইসরাফিল, সুজনসহ ১০-১৫ জন স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া স্থানীয় যুব শিশুদেরকে আমি সাধুবাদ জানাই। তারা নিজেদের দায়বদ্ধতা থেকে যে কাজ করছে তা প্রশংসনীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

১০

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

১১

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

১২

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১৩

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১৪

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১৫

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৬

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৭

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৮

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৯

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

২০
error: Content is protected !!