বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বারসিক’র এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে চার বছর মেয়াদী ‘এনগেজ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসাইন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

সভায় এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার রোকসানা পারভীন এর উপস্থাপনায় তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান।

সভায় জানানো হয়, খুলনার পাইকগাছা ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার মোট ২৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এই প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার লঙ্ঘনে ক্ষতিগ্রস্ত ২০ হাজার প্রান্তিক মানুষ উপকৃত হবেন, যার মধ্যে অন্তত অর্ধেক নারী।

প্রকল্পটি উপকূলীয় অঞ্চলের দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মানবাধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে এবং এলাকার যুব সম্প্রদায় ও নাগরিক সমাজের সাথে যৌথভাবে কমিউনিটিকে সরকারি/বেসরকারি সেবাদানকারী সংগঠনের সেবাপ্রাপ্তিতে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করবে।

একই সাথে প্রকল্পটি এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্যগত সহযোগিতা ও সচেতনতা তৈরিতে কাজ করবে এবং প্রকল্পের লক্ষ্যভুক্ত পরিবারসমূহের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কিভাবে কমানো সম্ভব তা নিয়ে যৌথভাবে গবেষণা অ্যাডভোকেসি ও নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনা করবে।

সভায় বারসিক এর টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র, কয়রা-পাইকগাছা এরিয়া অফিসার বাবলু জোয়ারদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!