বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রবাসীর সাথে প্রতারণার অভিযোগে কালিগঞ্জে জামাই-শ্বশুর আটক

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সৌদি আরবের রিয়াদে একই মালিকের প্রতিষ্ঠানে কর্মরত বরিশালের এক ব্যক্তির ১৯ লাখ টাকার সোনার গহনা ও মালামাল বাড়িতে পৌঁছে দেওয়ার নামে প্রতারণা করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামাই ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের লোকমান মোড়লের ছেলে ছিদ্দিক মোড়ল (৫৩) ও তার জামাতা একই গ্রামের মোবারেক আলী শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে মিঠু (৩৭)।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের আবুল বাশার চুন্নুর ছেলে বেলাল হোসেন জানান, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের সারাকাত আলীর ছেলে আল মামুন হোসেনের (৩১) সঙ্গে সৌদি আরবের রিয়াদে একই মালিকের প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে সুসম্পর্ক তৈরি হয়।

আল মামুন বাড়িতে আসার বিষয়টি বেলাল হোসেনকে জানিয়ে কোন মালামাল বাড়িতে পাঠাতে চাইলে তার কাছে দেওয়ার কথা বলেন।

একপর্যায়ে বেলাল হোসেন ১০৮ গ্রাম ওজনের ৫টি সোনার চুড়ি, একটি আংটি ও একটি নেকলেস, কসমেটিকস, কাপড়সহ দুটি লাগেজ ভর্তি তিন লাখ টাকার জিনিসপত্র গত ৩১ আগস্ট মামুন বাংলাদেশে আসার আগে তার কাছে পৌঁছে দেন। পরে পহেলা সেপ্টেম্বর তিনি বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন যে কোন মালামাল সেখানে পাঠানো হয়নি এবং আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পান।

একপর্যায়ে তিনি বাড়ি ফিরে এসে ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নওয়াপাড়া গ্রামে আল মামুন বাড়িতে যান। তবে, তাকে বাড়িতে পাননি। একপর্যায়ে শুক্রবার রাত ১০টার দিকে তিনি ছিদ্দিক মোড়লের বাড়িতে যেয়ে আল মামুন ও হাবিবুল্লাহ মিঠুসহ তিন/চারজনকে সেখানে দেখতে পান। এরই মধ্যে আল মামুন কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ছিদ্দিক মোড়ল ও তার জামাতা মিঠুকে নলতা এলাকা থেকে শুক্রবার রাতে সাড়ে ১১টার দিকে আটক করে ও তাদের দেওয়া তথ্য মতে লাগেজসহ কিছু মালামাল উদ্ধার করে।

জানা গেছে, গত ৩১ আগস্ট আল মামুন ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছানো মাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিঠু ও ছিদ্দিক মোড়ল লাগেজ নেওয়ার জন্য যান। সিসি টিভি ফুটেজ থেকে আল মামুনের কাছ থেকে মিঠু ও ছিদ্দিক মোড়লের লাগেজ নেওয়ার ছবি সংগ্রহ করা হয়।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে আল মামুন, ছিদ্দিক মোড়ল ও হাবিবুল্লাহ মিঠুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে শনিবার থানায় একটি প্রতারণা ও আত্মসাতের মামলা দায়ের করেছেন। কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট মালামালাল উদ্ধারের চেষ্টা চলছে। ছিদ্দিক মোড়ল ও তার জামাতা হাবিবুল্লাহ মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি আল মামুনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!