বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৫, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের শামুক পাচার: জীববৈচিত্র্যের জন্য হুমকি || আহসানুর রহমান রাজীব

সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্য এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। এটি রক্ষাকবচ, ঝড়-জলোচ্ছ্বাস থেকে বাঁচায়, আবার মাছ, কাঁকড়া, শামুকসহ অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই সুন্দরবনের নদী-খাল থেকে হুড়মুড় করে শামুক সংগ্রহ করে পাচার করা হচ্ছে। দরিদ্র মানুষ অল্প টাকার লোভে যুক্ত হচ্ছে এই কার্যক্রমে, আর এর সুযোগ নিচ্ছে বড় ব্যবসায়ী আর পাচারচক্র।

শামুক কোনো সাধারণ প্রাণী নয়। এটি পানিকে পরিষ্কার রাখে, নদী-খালের ভারসাম্য বজায় রাখে। মাছ, কাঁকড়া ও অনেক জলজ প্রাণীর প্রধান খাবারও হলো শামুক। যদি এভাবে নির্বিচারে শামুক আহরণ ও পাচার চলতে থাকে, তবে মাছ ও কাঁকড়ার সংখ্যাও দ্রুত কমে যাবে। এতে জেলেরা জীবিকা হারাবে, নদী-খালের ভারসাম্য নষ্ট হবে আর পুরো সুন্দরবনের পরিবেশ বিপর্যস্ত হবে। আরও বড় ক্ষতি হচ্ছে, অনেকেই শামুক বা মাছ ধরতে বিষ ব্যবহার করছে। এতে একসঙ্গে হাজার হাজার জলজ প্রাণী মরে যাচ্ছে। যা আমাদের ভবিষ্যতের জন্য ভয়ংকর সংকেত।

কিন্তু সমাধান আছে। সুন্দরবনের ভেতর থেকে শামুক আহরণ না করে উপকূলের চিংড়ি বা মাছের ঘেরে শামুক চাষ করা সম্ভব। বিদেশে শামুকের প্রচুর চাহিদা রয়েছে। সঠিকভাবে উদ্যোগ নিলে শামুক চাষ থেকে মৎস্যচাষীরা বাড়তি আয় করতে পারবেন। এতে একদিকে মানুষের জীবিকা টিকবে, অন্যদিকে সুন্দরবনের জীববৈচিত্র্যও রক্ষা পাবে। সরকার যদি এ ধরনের উদ্যোগে সহায়তা দেয়, প্রণোদনা দেয়, তাহলে বিকল্প কর্মসংস্থান তৈরি হবে এবং পাচারচক্রের দৌরাত্ম্যও কমবে।

শামুক পাচার বন্ধ করতে হলে কেবল অভিযান চালানোই যথেষ্ট নয়। পাচারকারীদের আসল হোতাদের আইনের আওতায় আনতে হবে। কেবল শ্রমিক পর্যায়ের মানুষকে আটকে সমস্যার সমাধান হবে না। এজন্য বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় মানুষকে বোঝাতে হবে, শামুক নিধন মানে নিজেদের ভবিষ্যতের জীবিকা ধ্বংস করা। এজন্য স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি, এনজিও ও গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় প্রচারণা চালানো দরকার।

সুন্দরবনকে টিকিয়ে রাখা মানে আমাদের নিজেদের জীবনকে টিকিয়ে রাখা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে রক্ষা পেতে সুন্দরবনকে বাঁচানো ছাড়া কোনো উপায় নেই। তাই এখনই সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। শামুক নিধন ও পাচার বন্ধ করা শুধু একটি প্রাণীর জীবন রক্ষা নয়, বরং পুরো সুন্দরবনের প্রাণ-প্রকৃতিকে বাঁচানো। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ রেখে যেতে হলে আমাদের এখনই সতর্ক হতে হবে।

লেখক: গণমাধ্যমকর্মী ও সদস্য সচিব, সুন্দরবন সুরক্ষা কমিটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২

ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, সেটাই করবো: আইজিপি

৩

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

৪

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫

সাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

৬

শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৭

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

৮

গোলাপি আভায় জয়া আহসান

৯

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

১০

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

১১

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

১২

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

১৩

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

১৪

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

১৫

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

১৬

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৭

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১৮

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১৯

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

২০