বাংলাদেশ, শুক্রবার, ০৮ মে ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩ জানুয়ারি ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুটবলের হারানো গৌরব ফেরানোর উদ্যোগ নিন || মোঃ আবু সাহিদ মোড়ল

বাংলাদেশে ফুটবল একসময় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, ছিল আমাদের গৌরব। আবাহনী–মোহামেডানের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারি ভর্তি দর্শক, নিয়মিত জেলা লীগ এবং ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয় মানুষের মধ্যে ফুটবলের প্রতি গভীর আবেগ সৃষ্টি করে। সেই সময় দেশের প্রায় প্রতিটি জেলায় লীগ অনুষ্ঠিত হতো এবং জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই গ্রামাঞ্চল থেকে উঠে আসতো। কিন্তু সময়ের ব্যবধানে নিয়মিত লীগ না হওয়া, কাঠামোগত দুর্বলতা, বয়সভিত্তিক প্রতিযোগিতা বন্ধ হয়ে যাওয়া, দল নির্বাচনে সিন্ডিকেট ও বিভিন্ন অনিয়মের কারণে ফুটবলের অগ্রগতি থমকে দাড়ায়। প্রতিভাবান খেলোয়াড় বাদ পড়ে যাওয়া, অদক্ষ পরিকল্পনা ও ব্যবস্থাপনার কারণে জাতীয় দল বারবার ব্যর্থ হতে থাকে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দুর্বল পারফরম্যান্স এবং খেলার প্রতি দর্শকদের টান ধীরে ধীরে কমে যায়।

কিন্তু ভিন্ন চিত্র গ্রামীণ ফুটবলে। দেশের গ্রামঞ্চলের সবচেয়ে প্রাণবন্ত ও জনপ্রিয় খেলা ফুটবল। প্রতিবছর গ্রামে গ্রামে টুর্নামেন্ট হয়, যেখানে দর্শকদের উপচে পড়া ভীড় দেখা যায়। স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ এলাকার গৌরবের প্রতীক হয়ে দাঁড়ায়, যার ফলে গ্রামের সাধারণ একটি মাঠেও হাজারো দর্শক জড়ো হয়—যেখানে জাতীয় দলের ম্যাচ তুলনামূলকভাবে প্রায় শূন্য গ্যালারিতেই অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফুটবলের উন্নয়নের অতীতের অভিজ্ঞতা ও বর্তমানের সংকট বুঝে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

প্রথমত, জেলা লীগ, স্কুল লীগ ও বয়সভিত্তিক প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে হবে। কারণ এখান থেকেই জাতীয়মানের খেলোয়াড় তৈরি হয়। দ্বিতীয়ত, মানসম্মত ও লাইসেন্সধারী কোচের সংখ্যা বাড়াতে হবে—ভালো কোচ ছাড়া উন্নতি সম্ভব নয়। তৃতীয়ত, ক্লাব ফুটবলকে আর্থিকভাবে শক্তিশালী, পেশাদার এবং সুসংগঠিত সম্প্রচারভিত্তিক করতে হবে যাতে দর্শক আবার লীগের প্রতি আকৃষ্ট হয়। চতুর্থত, ফুটবল প্রশাসনে অনিয়মে জড়িতদের সরিয়ে যোগ্য ও পেশাদার মানুষকে দায়িত্ব দিতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ ফুটবলের সামগ্রিক উন্নয়ন আবারও সম্ভব।

বাংলাদেশের ফুটবল আবার ঘুরে দাঁড়াবে, এজন্য সঠিক নীতি, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। অতীতে যেমন আমরা পারতাম, এখনও পারি; শুধু দরকার সত্যিকারের ফুটবল কালচার পুনর্গঠন এবং প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জাতীয় অঙ্গীকার।

লেখক: সদস্য, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের উপর্যুপরি হামলায় হরমুজ ছাড়লো মার্কিন যুদ্ধজাহাজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

এমআরডিআই সম্মেলনের ১১ সেশনের ৮টিতেই ডেইলি স্টারের সাংবাদিক কেন?

ঈদুল আজহার ছুটি ৭ দিন

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে, লড়াই হবে হাড্ডাহাড্ডি

যশোরে ২৬টি সোনার বারসহ ৩ জন আটক

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

১০

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

১১

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

১২

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

১৩

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১৪

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

১৫

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনকে সাজা

১৬

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

১৭

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

১৮

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

১৯

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705