The Editors
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরার মানুষ চায় বাঁচতে, স্বপ্ন দেখতে, জয় করতে || মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কোনো সাধারণ জনপদ নয়, এটি বাংলাদেশের মানচিত্রে এক গভীর বেদনার নাম, এক দীর্ঘ অবহেলার প্রতীক। দেশের সর্বদক্ষিণে, সুন্দরবনের কোলঘেঁষে খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত এই দ্বীপ ইউনিয়ন চারদিক থেকে নদী ও খাল দ্বারা বেষ্টিত। প্রায় ৩৩ বর্গকিলোমিটার বিস্তৃত এই ভূখণ্ড মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন এক জনপদ, যেখানে রাষ্ট্রের উপস্থিতি ক্ষীণ, আর অনিশ্চয়তা মানুষের জীবনের চিরসঙ্গী। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা, যেখানে অসহায় মানুষের দীর্ঘশ্বাস, না-বলা কান্না আর প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম।

ভৌগোলিক বিচ্ছিন্নতা, জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ অভিঘাত, প্রাকৃতিক দুর্যোগ এবং দীর্ঘদিনের কাঠামোগত অবহেলার ফলে গাবুরা ইউনিয়নের ৩৩ হাজার ৮২৫ জন মানুষ আজও মৌলিক নাগরিক অধিকার ও সেবা থেকে বঞ্চিত। এখানে জন্ম নেওয়া মানেই সংগ্রামের সঙ্গে বেড়ে ওঠা, শৈশব থেকেই লড়াই করে বাঁচতে শেখা। রাষ্ট্রের যেখানে নাগরিকের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও সম্মানজনক জীবনমান নিশ্চিত করার কথা, সেখানে গাবুরার মানুষ প্রতিদিন শুধু বেঁচে থাকার অধিকারটুকু রক্ষা করতেই হিমশিম খায়।

বিশুদ্ধ পানির সংকট: জীবনের সঙ্গে যুদ্ধ
গাবুরা ইউনিয়নের সবচেয়ে হৃদয়বিদারক ও মানবিক সংকট হলো বিশুদ্ধ পানির চরম অভাব। এখানে নেই কোনো টেকসই ও নিরাপদ পানির উৎস। নদী ও জোয়ারের লবণাক্ত পানি ভূগর্ভস্থ পানিকেও লবণাক্ত করে তুলেছে। ফলে নলকূপ কার্যত অকার্যকর। অধিকাংশ মানুষ বাধ্য হয়ে পুকুরের পানি পান করে—যে পানিতে গোসল হয়, গবাদিপশু নামে, কাপড় ধোয়া হয়, এমনকি কখনো কখনো মৃত প্রাণীর অবশিষ্টাংশও মিশে থাকে। বর্ষা মৌসুমে ছয় মাস বৃষ্টির পানি সংগ্রহ করে রাখাই মানুষের একমাত্র ভরসা; আর বছরের বাকি সময় পুকুরের পানিতে নির্ভর করেই চলে মানুষের জীবন। সুপেয় পানি না থাকায় ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ, জন্ডিসসহ নানা পানিবাহিত রোগ এখানকার নিত্যসঙ্গী। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। শিশুদের অসুস্থ হয়ে পড়া এখানে যেন স্বাভাবিক ঘটনা, আর চিকিৎসার অভাবে সেই অসুস্থতা অনেক সময় মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যায়। বিশুদ্ধ পানির অভাব এখানে কেবল একটি সংকট নয়—এটি একটি প্রজন্মের স্বাস্থ্য ও ভবিষ্যৎ ধ্বংসের নীরব কারণ।

স্বাস্থ্যসেবার বিপর্যয় : জীবন-মৃত্যুর মাঝখানে বসবাস
গাবুরা ইউনিয়নের স্বাস্থ্যসেবা পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে নেই কোনো হাসপাতাল বা জরুরি চিকিৎসা সেবা কেন্দ্র। একজন গর্ভবতী মা এখানে সন্তান ধারণের মুহূর্ত থেকেই মৃত্যুভয়ের সঙ্গে বসবাস করেন। প্রসব ব্যথা শুরু হলে পরিবারের সদস্যদের চোখে ভাসে আতঙ্ক; ঝুঁকিপূর্ণ নৌযাত্রা পেরিয়ে, ভাঙা রাস্তা অতিক্রম করে ২২ কিলোমিটার দূরের শ্যামনগর উপজেলা সদরে সময়মতো পৌঁছানো যাবে তো? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসে না। সময়মতো চিকিৎসা না পাওয়ায় বহু মা সন্তান জন্ম দিতে গিয়েই প্রাণ হারান। কখনো মা বাঁচে না, কখনো নবজাতক পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নেয়। এসব মৃত্যু কোনো পরিসংখ্যান নয়, এগুলো মানুষের জীবন, নিঃশব্দ কান্না, আজীবন শোক বয়ে বেড়ানো পরিবারগুলোর জন্য বাস্তব।

খাদ্য ও জীবিকা; ক্ষুধার সঙ্গে সহাবস্থান
গাবুরায় লবণাক্ততার কারণে ধান ও অন্যান্য ফসলের উৎপাদন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একসময়ের কৃষিনির্ভর জীবন আজ শুধুই স্মৃতি। অনেক পরিবার দিনে একবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খায়। জীবিকার তাগিদে মানুষ ঝুঁকিপূর্ণভাবে নদী ও সুন্দরবনের ওপর নির্ভরশীল। কেউ মাছের পোনা সংগ্রহ করে, কেউ মাছ ধরে, কেউ মধু, গোলপাতা বা কাঠ আহরণে যায়।

সুন্দরবনের জীবিকা মানেই মৃত্যুর সঙ্গে চুক্তি করা। ইতোপূর্বে বাঘের আক্রমণে বহু মানুষ প্রাণ হারিয়েছে। একজন উপার্জনক্ষম মানুষ মারা গেলে একটি পরিবার শুধু শোকাহতই হয় না তারা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে। অনাহার, ঋণ, সামাজিক নিরাপত্তাহীনতা তখন সেই পরিবারের সঙ্গী হয়ে ওঠে।

যোগাযোগ ও অবকাঠামো; বিচ্ছিন্নতার দেয়াল
যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা গাবুরার মানুষের দুর্ভোগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অধিকাংশ রাস্তা কাঁচা, ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ। মোটরসাইকেলই প্রধান বাহন। বর্ষা মৌসুমে রাস্তা কাদায় পরিণত হয়, চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অসুস্থ মানুষ, গর্ভবতী নারী কিংবা স্কুলগামী শিশুরা তখন কার্যত নিজেদের ঘরে বন্দি হয়ে পড়ে। জরুরি মুহূর্তে সাহায্য পাওয়া এখানে যেন অলীক স্বপ্ন।

প্রাকৃতিক দুর্যোগ;নিয়তির পুনরাবৃত্ত আঘাত
প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙন গাবুরাকে নতুন করে ক্ষতবিক্ষত করে। যদিও কিছু সাইক্লোন শেল্টার রয়েছে, সেগুলোর অনেকগুলোই দুর্বল, অপ্রতুল ও ব্যবহার অনুপযোগী। দুর্যোগ এলেই মানুষ জীবন বাঁচাতে খোলা আকাশের নিচে, ভাঙা ঘরে কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। প্রকৃতির কাছে এখানে মানুষ একেবারেই অসহায়।

শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম
গাবুরা ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি, মাধ্যমিক বিদ্যালয় ২টি এবং মাদ্রাসা ৩টি, যা জনসংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল। দীর্ঘ পথ, যাতায়াতের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার কারণে বিশেষ করে মেয়েদের পড়াশোনা মাঝপথেই ঝরে পড়ে। দারিদ্র্য, সামাজিক অনিশ্চয়তা ও কুসংস্কারের কারণে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। ছেলেরা জীবিকার তাগিদে ইটভাটা ও ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে। ফলে শিক্ষা থেকে বঞ্চিত একটি প্রজন্ম আবারও দারিদ্র্য ও অসহায়তার চক্রে বন্দি হয়ে পড়ে।

সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা 
গাবুরার ছেলে-মেয়েরা খেলাধুলায় অত্যন্ত প্রতিভাবান। দেশ ও দেশান্তরে তারা নিজেদের নাম ছড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। কিন্তু নেই সঠিক প্রশিক্ষণ, নেই অবকাঠামো, নেই পৃষ্ঠপোষকতা। প্রতিভাগুলো হারিয়ে যায় অন্ধকারে। সঠিক পরিকল্পনা ও পরিচর্যা পেলে এই জনপদ থেকেই দেশের মুখ উজ্জ্বল করার মতো ক্রীড়াবিদ উঠে আসতে পারত।

গাবুরা ইউনিয়ন শুধু একটি ভৌগোলিক এলাকা নয় এটি রাষ্ট্রের বিবেকের কাছে এক নিরব প্রশ্ন। এখানে মানুষের কান্না শোনা যায় না, কিন্তু প্রতিটি ঢেউ, প্রতিটি ভাঙা রাস্তা, প্রতিটি শূন্য ঘর সেই কান্নার সাক্ষ্য বহন করে। সরকার যদি দৃষ্টি না দেয় তাহলে গাবুরা নাম ও অস্তিত্ব হারিয়ে যাবে বাংলাদেশের মানচিত্র থেকে। গাবুরার মানুষ চায়, বাঁচতে, স্বপ্ন দেখতে, জয় করতে।

লেখক: শিক্ষার্থী, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১০

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১১

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১২

ফের বাড়লো গ্যাসের দাম

১৩

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৪

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৫

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

১৬

এবি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

১৭

কালিগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

১৮

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার, টিকা পাবে ৬ মাস-৫ বছরের শিশুরা

১৯

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

২০